আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে

প্রেম পর্যায়ের গান ২৮ জুন ২০২৬ 👁 ৪ বার পঠিত ⬇ ১ বার ডাউনলোড

গানের কথা

মার্চ মাসের গান নং-১
প্রেম পর্যায়ের গান-০১


রচনার তারিখ : ০৮ ই মার্চ ২০২৩, সময় : বিকাল ৫ টা
স্থান : সুশীলন, প্রধান কার্যালয়, কালচারাল রুম।
এই গান দিয়েই গান লেখার সূত্রপাত ঘটে,,,

আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে
তোরে ভালবাইসা আমি ডুইবা মরি রে
ডুইবা মরি রে.....
আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে
তোরে ভালোবাইসা আমি ডুইবা মরি রে
ডুইবা মরি রে.....।

এই জগতের যাতা কলে ভেবেছিলাম হায়
তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়-
এই জগতের যাতা কলে ভেবেছিলাম হায়
তোর কাছে আছে বুঝি সুখের আশ্রয়-
সে ভুল আমার ভেঙ্গে গেছে তোরই যন্ত্রনায় রে
তোরই যন্ত্রনায়......
আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে
আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে।।

বুকের মধ্যে উথাল পাথাল করে আমার নদী
ভেবেছিলাম সেই নৌকাতে তুই,,,,, পাল তুলে দিবি
বুকের মধ্যে উথাল পাথাল করে আমার নদী
ভেবেছিলাম সেই নৌকাতে তুই পাল তুলে দিবি
আনন্দেতে ভেসে যাবো শান্তিতে দিন কাটাবো
আনন্দেতে ভেসে ভেসে ভেসে ভেসে যাব
শান্তিতে দিন কাটাবো
শুধু তোর সনে রে শুধু তোর সনে
প্রকৃতির নিয়মে তা হল না
প্রকৃতির নিয়মে তা হল না
তুই শুধু সব কিছুতেই ভিন্নতা দেখিস রে
ভিন্নতা দেখিস.....
আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে
তোরে ভালোবাইসা আমি ডুইবা মরি রে
ডুইবা মরি রে
আমার মনের গভীরে আমার প্রানের ভিতরে
তোরে ভালোবাইসা আমি ডুইবা মরি রে
ডুইবা মরি রে....... ।।।

গানের প্রেক্ষাপট:
আজ বুধবার,শবেবরাত এর ছুটির জন্য গান প্রাকটিস করতে গিয়ে গান লিখে ফেললাম। তারপর সুর করলাম এবং কয়েকবার গাইলাম।